ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, দুই কৃষকের জরিমানা

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১১, ২০২৬, ০৮:৫৭ পিএম

শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, দুই কৃষকের জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন নামে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই কৃষক কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকা থেকে এসে ঠাকুর বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এসময় তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন যে, শিয়ালের মাংস খেলে বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাদের আটক করে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি ঘটনার সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট আইনে দুই কৃষককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন রোগের চিকিৎসার নামে বিভ্রান্তি ছড়িয়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। বন্যপ্রাণী হত্যা ও এর মাংস বিক্রি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!