ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

মে ১২, ২০২৬, ০১:০১ পিএম

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার ও সাজা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বালিয়াকান্দি থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি জনাব এহসানুল হক শিপন। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা।

অভিযান চলাকালে রিপন কুমার দাস (৩৮), ইসলাম খাঁ (৪৫) ও রামপ্রসাদ মন্ডল (৪৩)-এর দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটক রিপন কুমার দাসের বাড়ি জামালপুর এলাকায় এবং ইসলাম খাঁর বাড়ি নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে বলে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান আরও জোরদার করা হবে।

এএন

Link copied!