ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ২২ হাজার

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম

চাঁদপুর শহরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ২২ হাজার

চাঁদপুর শহরের সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। 

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ। এ সময় পৌরসভার কর্মীরা সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকান, টংঘর ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেন। এতে দীর্ঘদিনের দখলমুক্ত হওয়ায় সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে।

উচ্ছেদ অভিযানের পাশাপাশি শহরের কয়েকটি খাবারের হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় একটি হোটেলকে ২০ হাজার টাকা এবং অন্য একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা জানান, সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে শহরে দীর্ঘস্থায়ী যানজট সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য রক্ষা এবং জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দখলদার ও নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!