ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এক যুগেও সংস্কার হয়নি ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

মে ১৪, ২০২৬, ০৬:১৮ পিএম

এক যুগেও সংস্কার হয়নি ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শিমুলতলী মোড় থেকে উচাখিলা বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন বড় ধরনের কোনো সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় এক যুগ ধরে বড় ধরনের কোনো সংস্কারের মুখ দেখেনি। প্রতিদিন উচাখিলা, রাজিবপুর, বড়হিত, তারুন্দিয়া ও আশপাশের এলাকার হাজারো মানুষ শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কের বেহাল দশায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সড়কের দুরবস্থার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ব্রহ্মপুত্র তীরবর্তী উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নের সবজি চাষিরা। এসব এলাকায় বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদিত হলেও পরিবহনের অভাবে কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছানো যাচ্ছে না। উচাখিলা ইউনিয়নের কৃষক আব্দুস সাত্তার জানান, রাস্তার কারণে পাইকারেরা এখন গাড়ি নিয়ে চরে আসতে চান না, ফলে উৎপাদিত পণ্য নিয়ে তারা লোকসানের মুখে পড়ছেন। রাজিবপুর ইউনিয়নের কৃষক এমদাদুল হকও একই আশঙ্কার কথা জানান।

উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক খান সেলিম বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে সর্বস্তরের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ময়মনসিংহ জেলা উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, সড়কটির বর্তমান অবস্থা তাদের নজরে এসেছে। ইতোমধ্যে কারিগরি দলকে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।

জেএইচআর

Link copied!