ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাতীবান্ধায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট 

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট 

মে ১৪, ২০২৬, ১০:০৩ পিএম

হাতীবান্ধায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এই ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহতরা হলেন- হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় হাতীবান্ধা থানার একটি দল। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে ওই ব্যবসায়ীর সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের মারধর করে হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। পুনরায় গ্রেপ্তারের স্বার্থে পলাতক আসামির নাম এখন প্রকাশ করা হচ্ছে না। তবে ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সাথে জড়িতদের ধরতে এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএইচআর

Link copied!