ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

এসএসসি পরীক্ষার আগেই ঝরে গেল তানবীরের প্রাণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৫, ২০২৬, ০৮:৪৬ পিএম

এসএসসি পরীক্ষার আগেই ঝরে গেল তানবীরের প্রাণ

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ তানবীর (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

নিহত তানবীর উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি হাইদগাঁও গ্রামের জিয়ারপাড়া এলাকার আবু নাসেরের ছেলে। আগামী রোববার তার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষার আগেই তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তানবীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

তানবীরের চাচা মোহাম্মদ সেলিম বলেন, পরিবারের সবাই তার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে বলেন, তানবীরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে একজন শান্ত ও ভদ্র ছাত্র ছিল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

জেএইচআর

Link copied!