গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মে ১৭, ২০২৬, ০২:৪১ পিএম
"সংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও- দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতু গড়ো" স্লোগানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২য় পদ্মা সেতুর দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আয়োজকরা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২য় পদ্মা সেতুর দাবিতে ব্যানার, ফেস্টুনে বিভিন্ন দাবি আদায়ের কথা তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, দৌলতদিয়া জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য নাজমুল ইসলাম, আবির হাসান প্রমুখ।
এএন