ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হলেন রুবাইয়াত হোসেন

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৭, ২০২৬, ০৯:৪২ পিএম

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হলেন রুবাইয়াত হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন মো. রুবাইয়াত হোসেন খান। ক্যাটাগরি-১ এর তালিকায় তার সিরিয়াল নম্বর ৪২।

রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত “বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬” এর খসড়া ভোটার তালিকায় এ তথ্য জানা যায়। তালিকাটি বিসিবির মিরপুরস্থ শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।

কাউন্সিলর মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় রুবাইয়াত হোসেন খান বলেন, “মাগুরা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ক্রিকেট শুধু খেলা নয়, এটি তরুণদের সম্ভাবনা গড়ার একটি বড় মাধ্যম। মাগুরার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “জেলার তরুণ ক্রিকেটারদের জন্য আরও সুযোগ সৃষ্টি, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় মাগুরার ক্রিকেট একদিন আরও বড় অবস্থানে পৌঁছাবে।”

বিসিবির খসড়া ভোটার তালিকায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। মাগুরা থেকে রুবাইয়াত হোসেন খানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে।

এএন

Link copied!