ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাঘাটায় গৃহবধূ মীম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৩:০১ পিএম

সাঘাটায় গৃহবধূ মীম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূ মীম আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার এলাকাবাসীর আয়োজনে সাঘাটা উপজেলা পরিষদ ক্যাম্পাস চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সমাজসেবক আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, আলাউদ্দিন মন্ডল, জাহিদুল ইসলাম, মোস্তাক আহমেদ মিঠু, জসিউল করিম পলাশ, জাহিদুল ইসলাম ইকবাল, আনিছুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, শামীম হোসেন মন্ডল, স্বপন শেখ, আতিকুর রহমান আতিক ও শাপলা আকতারসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইরে (ফুটানির বাজার) এলাকায় গৃহবধূ মীম আক্তারকে তাঁর স্বামী বাদশা মিয়া শারীরিক নির্যাতন করে হত্যা করেন। এরপর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহ শয়নকক্ষের তীরের সাথে ঝুলিয়ে রাখা হয় বলে দাবি করছেন মীমের পরিবারের সদস্যরা।

এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!