ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ আটক ৭

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট, (কুমিল্লা) প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৫:৫৬ পিএম

নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ আটক ৭

কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। 

সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের তিনটি পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তিনটি মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন চৌদ্দগ্রাম উপজেৃলার নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াদ হোসেন মুন্না (২৪), একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের নয়ন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের আব্দুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে হৃদয় (২৬) এবং নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো. হিফজুর রহমান (৩২)।

পুলিশ জানায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তিনি তাঁর বাড়ির সামনে মাদক রেখে পালিয়ে যান। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

অন্য একটি অভিযানে পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারের পশ্চিমে এসআই কামালের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ২৭ বোতল বিদেশি মদ ও ১৩ ক্যান বিয়ার উদ্ধারসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এই সময় চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

এ ছাড়া পেরিয়া ইউনিয়নের মুন্সি কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে এসআই অঞ্জনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এই সময় আট কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!