ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৭:৫৭ পিএম

টাঙ্গাইলে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের প্রস্তুতির অভিযোগে চাঁন মিয়া (৬০) নামের এক মাংস ব্যবসায়ীসহ তিন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, কাঁচাবাজারে চাঁন মিয়া নামের ওই মাংস ব্যবসায়ী অসুস্থ একটি ষাঁড় গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে গরুটি সুস্থ না হওয়া পর্যন্ত জবাই না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া বাজারে অপরিকল্পিতভাবে পোল্ট্রি মুরগি রেখে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে পোল্ট্রি ব্যবসায়ী হুমায়ুনকে (৩০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মাংসের দোকানের পাশে পশুর চামড়া রেখে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে মাংস ব্যবসায়ী রজব আলীকে (৫০) আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনা করছেন। এতে সাধারণ ক্রেতারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রশাসনের এমন অভিযানে বাজারে স্বস্তি ফিরেছে বলে জানান ক্রেতারা।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, অসুস্থ পশু জবাই, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি কিংবা পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ কালিহাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!