ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ১০:৩৬ এএম

জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার 

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমোদনের ভিত্তিতে সভাটি আয়োজন করা হয়।

জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৬ মে রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন জসিম উদ্দিন। অনুষ্ঠানে তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

দলে যোগদানের পর জসিম উদ্দিন বলেন, কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এএন

Link copied!