ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোটরসাইকেলের অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

মে ১৯, ২০২৬, ০১:৪২ পিএম

মোটরসাইকেলের অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে পূর্বধলায় মানববন্ধন

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর নির্ধারণের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোটরসাইকেল রাইডারদের সংগঠন ‘রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব’।

মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল ক্রয়ের সময়ই ক্রেতাদের উচ্চহারে কর পরিশোধ করতে হয়। এছাড়া প্রতি বছর রোড ট্যাক্সও দিতে হচ্ছে। এর পর নতুন করে অগ্রিম আয়কর আরোপ সাধারণ মোটরসাইকেল চালকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তাই দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, রেডলাইনের সিনিয়র সদস্য আবদুল মান্নান ও খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পু প্রমুখ।

এএন

Link copied!