ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুমিল্লায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

মে ১৯, ২০২৬, ০৯:৩৯ পিএম

কুমিল্লায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, কুমিল্লা এবং উপজেলা ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লার যৌথ উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা), কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই র‍্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা জনগণের ভোগান্তি কমিয়ে ভূমি সেবাকে আরও সহজলভ্য ও গতিশীল করছে। র‍্যালি থেকে “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” গড়ার লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

জেএইচআর

Link copied!