ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ২০, ২০২৬, ০২:৫৭ পিএম

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন

২৫০ শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল নেত্রকোণার সকল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমিন, ডা. আব্দুল্লাহ আল আরমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম তালুকদার এবং সিনিয়র স্টাফ নার্স স্মৃতি বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা, কর্মস্থলে তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে চিকিৎসকদের ওপর এমন বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জেএইচআর

Link copied!