ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোবিপ্রবি উপাচার্যের ইনস্টিটিউট পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৮:০২ পিএম

নোবিপ্রবি উপাচার্যের ইনস্টিটিউট পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বুধবার উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপাচার্য।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু সীমাবদ্ধতা থাকলেও যা আছে তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। র‍্যাঙ্কিং, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করব।

বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা প্রত্যেকে নিজ নিজ ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করবেন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এ সময় উপস্থিত ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং বিভাগসমূহের চেয়ারম্যানগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

জেএইচআর

Link copied!