ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০২:১০ পিএম

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন

শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বরের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা অংশ নেন।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মস্থলে তাঁদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বন্ধে অবিলম্বে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং এসব অপরাধকে জামিন অযোগ্য হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার এবং জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. নাজমুল হুদা। এ ছাড়া আরও বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. তানজিলা ও ডা. মাইশা, সিনিয়র স্টাফ নার্স হ্যাপি ও রুমা এবং হেড ক্লার্ক মুন্নাবীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, স্টোর কিপার মোস্তাক আহমেদ এবং নার্সিং ইনচার্জ সাধনা রানীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জেএইচআর

Link copied!