ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

মে ২১, ২০২৬, ০৭:২৬ পিএম

শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) জেলা প্রশাসকের কালেক্টরেট ভবনের সামনে ফুলকুঁড়ি আসরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলী ফারহানের সভাপতিত্বে এবং রাকিব হাসান নয়নের পরিচালনায় এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীদের হাতে ‘শিশু নির্যাতন সমাজের অভিশাপ’, ‘বেঁচে থাকার অধিকার চাই’ এবং ‘অনিরাপদ শিশু মানে অনিরাপদ ভবিষ্যৎ’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে কখনো একটি সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। তাই শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই।’

জেএইচআর

Link copied!