ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভিডিও ভাইরালের পর রাজশাহীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২২, ২০২৬, ০৭:২২ পিএম

ভিডিও ভাইরালের পর রাজশাহীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২

রাজশাহীতে স্কুলছাত্রকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

आरএমপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজপাড়া থানার ফুড অফিস এলাকার সামনে এক স্কুলছাত্রকে ঘিরে ধরে মারধর করছে কয়েকজন কিশোর। ভিডিওটি নজরে আসার পরপরই আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক দিন আগে কোর্ট একাডেমির নবম শ্রেণির ছাত্র রাফিদ হোসেন রাফির সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে গত ১৯ মে বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন কিশোর তার পথরোধ করে। এরপর তারা দলবদ্ধভাবে রাফিকে মারধর করে এবং এলাকায় শক্তির মহড়া ও দাপট দেখায়। এই সময় ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ আহত রাফিকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে রাফিকে প্রাণনাশের হুমকিও দেয়।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারায় মামলা রুজু করে।

মামলার আসামিরা হলেন- জহুরুল ইসলাম ওরফে সোহান (১৯), সোহাগ হোসেন (১৯), সানজিদ (১৮), আবির (১৮) ও অনিক (১৯)। তাঁদের মধ্যে সোহান ও সোহাগকে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!