ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে বন্ধুসভার মানববন্ধন

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

মে ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম

ঈশ্বরগঞ্জে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে বন্ধুসভার মানববন্ধন

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, ঈশ্বরগঞ্জ শাখা।

‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এসব অপরাধের দ্রুত বিচারসহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আর কে রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে শিশু ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। রাষ্ট্রীয়ভাবে এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমী, সাংবাদিক হাবিবুর রহমান, সদস্য আব্দুছ সামাদ শিমুল, আব্দুল্লাহ আল নোমান, ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক এবং স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জেএইচআর

Link copied!