ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে পুকুরে পড়ল বাস, নিহত ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০২:৪৮ পিএম

ট্রাকের সঙ্গে সংঘর্ষে পুকুরে পড়ল বাস, নিহত ৪

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। 

এতে এক নারীসহ চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রী রয়েছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনের’ বাসটি শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি ভ্যান সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বাসটি দ্রুত ব্রেক করে। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া আহত অন্তত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। বাকি তিনজন পুরুষ গুরুতর আহত অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারে কাজ চলছে। ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে। হতাহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএন

Link copied!