ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুর ‘ল’ কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

মোঃ মহসিন তালুকদার, মাদারীপুর

মোঃ মহসিন তালুকদার, মাদারীপুর

মে ২৪, ২০২৬, ১২:৪৪ পিএম

মাদারীপুর ‘ল’ কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

মাদারীপুর ল কলেজের গভর্নিং কমিটির নবনির্বাচিত সভাপতি, জজকোর্টের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতীকে (মস্তফা) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে মাদারীপুর সদর-২ (রাজৈর-মাদারীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট এস.এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, জজকোর্টের পিপি অ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর, অতিরিক্ত জিপি অ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নু এবং সাবেক অধ্যাপিকা জিন্নাতুন আরা ফেরদৌসী (ডালিয়া)।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মর্তুজা আলম ঢালী, সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান (মফা), জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে “মাদারীপুর ল কলেজ”কে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি কলেজের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং হিসাব-নিকাশে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এম জি
 

Link copied!