ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, সম্পাদক মুছাকালিমুল্লাহ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৩:০৯ পিএম

কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ, সম্পাদক মুছাকালিমুল্লাহ

লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এ মজিদ সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মুছাকালিমুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান ধনু (সময়ের আলো), সহসভাপতি শাহরিয়ার কামাল (যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন (ভোরের কাগজ), অর্থ বিষয়ক সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন (গণমুক্তি), দপ্তর সম্পাদক আবছার উদ্দিন রাসেল (খবরপত্র), প্রচার সম্পাদক ইউনুছ হাওলাদার (বিজনেস বাংলাদেশ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান (দেশের পত্র), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান হোসেন (দৈনিক বাংলা), নির্বাহী সদস্য পদে নাসির মাহমুদ (দৈনিক খবর) ও মাকসুদুর রহমান (ভোরের ডাক)।

উপদেষ্টা হিসেবে আছেন- মিজানুর রহমান মানিক (নয়াদিগন্ত), বেলাল হোসেন জুয়েল (সমকাল), সদস্য পদে আমানত উল্লাহ (কালের কণ্ঠ), শাহাদাত সুমন (ডিবিসি টেলিভিশন), রিমন রাজু (সময়ের কণ্ঠস্বর)।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলনের সহসভাপতি মুফতি শরীফুল ইসলাম, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক সিদ্দিক উল্লাহ, চর ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক সমিতি, বাজার কমিটি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটিকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এএন

Link copied!