ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন, নেই বড় যানজট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৩:৪১ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন, নেই বড় যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ ত্রিমোড় এলাকায় আজ রোববার সকাল থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গের ৩৭টি জেলার যানবাহন চলাচল করায় সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক বেশি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও যানবাহনের নিয়ন্ত্রিত চলাচলের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়নি।

যাত্রী মো. রবিউল ইসলাম বলেন, “সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি। রাস্তায় গাড়ির চাপ থাকলেও আগের মতো দীর্ঘ যানজট নেই। ধীরে ধীরে হলেও গাড়ি চলাচল করছে।”

আরেক যাত্রী শামীম আহমেদ বলেন, “ত্রিমোড় এলাকায় কিছুটা ধীরগতি রয়েছে। তবে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করায় পরিস্থিতি স্বাভাবিক আছে।”

যাত্রী রুবেল মিয়া বলেন, “ঈদ সামনে থাকায় গাড়ির চাপ বাড়ছে। তারপরও আজকে ভোগান্তি তুলনামূলক কম হয়েছে।”

কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম জানান, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত তদারকি করছি।”

এএন

Link copied!