ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধুপুরে দোকান থেকে মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মে ২৪, ২০২৬, ০৪:৩৪ পিএম

মধুপুরে দোকান থেকে মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট

টাঙ্গাইলের মধুপুরে রিপন ইলেকট্রনিক্স নামক ফ্লেক্সিলোড ও মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও মোবাইলসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় দোকান মালিক রিপন কুমার ঘোষ মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর এলাকার রিপন কুমার ঘোষ দীর্ঘ ২৪ বছর ধরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ রোডের রায়পাড়া মোড়ে ফ্লেক্সিলোড ও মোবাইলের ব্যবসা পরিচালনা করে আসছেন। শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকাল ১০টার দিকে দোকানে এসে দেখতে পান দোকানের উত্তর পাশের দেয়াল ভাঙা, ক্যাশবাক্স খোলা এবং দোকানের র‍্যাকে সাজানো মোবাইল নেই।

পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এক ব্যক্তি দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মোবাইলগুলোর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী রিপন কুমার ঘোষ মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক বলেন, মোবাইলের দোকানে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এএন

Link copied!