ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মে ২৪, ২০২৬, ০৭:০৭ পিএম

ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির বিরুদ্ধে কুড়িগ্রামে মানববন্ধন

নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও যৌন হয়রানির বিরুদ্ধে কুড়িগ্রামে বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী স্থানীয় এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান লিটন প্রমুখ।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশুদের প্রতি যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের ১৯ মে ঢাকার পল্লবী এলাকায় আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে মর্মান্তিকভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড দেশব্যাপী তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গভীর ক্ষোভ প্রকাশ করে শিশুদের সুরক্ষার জন্য আরও শক্তিশালী আইনি সুরক্ষার দাবি জানিয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব হলেও তা যথাযথভাবে পালন হচ্ছে না বলে উল্লেখ করা হয়। বিচার প্রক্রিয়া দ্রুত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর দেখতে চান স্থানীয় সংগঠনগুলো।

এ্যাম্বাসি অব দ্য কিংডম অফ দ্য নেদারল্যান্ডস-এর আর্থিক সহযোগিতায়, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায় এএফএডি’র স্বোচ্চার প্রকল্পের আওতায় যুব ক্যাম্পেইন শিফট-এর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করে বাংলাদেশ মহিলা পরিষদ, মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্র্যাক, ইউএসএস, সানু মেমোরিয়াল সোসাইটি, সুশীল হাব, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সমিতি, হলোখানা সমাজ উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এএন

Link copied!