ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০২:৩৪ পিএম

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় বজ্রপাতে উজ্জ্বল চাকমা নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বজ্রপাতের সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পরিবারের আরও পাঁচ সদস্য আহত হন।

আহতরা হলেন-প্রদীপ চাকমা (৬৫), মায়া রানী চাকমা (৪৮), নিজুম চাকমা (৩), জেরিন চাকমা (১৫) ও রেশমি চাকমা (২৮)।

ঘটনার পর স্থানীয় গ্রামবাসী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভোররাতে বজ্রপাতের ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। একই পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খোঁজখবর রাখছি।

এম জি

Link copied!