ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মে ২৬, ২০২৬, ০৮:১৩ পিএম

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে চকরিয়া থানা-পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এর তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসির নেতৃত্বে ২৫ মে রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার হালকাকারা ২ নম্বর ওয়ার্ডের চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আইয়ুব আলী (৪২), ইব্রাহিম সোহেল (২৭), আবু হানিফ (২৯), সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।

এ সময় তাদের কাছ থেকে ১টি সিএনজি অটোরিকশা, ১টি কোড়াবাড়ি, ১টি লোহার খন্তি, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

চকরিয়া থানা-পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি করে আসছিল। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং এলাকায় ডাকাতি প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর

Link copied!