ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ৩১, ২০২৬, ০৪:৩৬ পিএম

নেত্রকোনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক অজ্ঞাত শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস চল্লিশা বাইপাস মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং ৫ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় নিহত নূর জাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং আরও এক শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিহত নূর জাহানের স্বামী আইনুল হকসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হতাহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সড়ক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিড ব্রেকারসহ গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এএন

Link copied!