ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির লিফলেট বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ২, ২০২৬, ০৪:৪৫ পিএম

গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির লিফলেট বিতরণ

প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। দলটির নেতাদের মতে, এই প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনসাধারণের কাছে তুলে ধরতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ প্রতিষ্ঠাসহ সব গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি শক্ত অবস্থান নিয়েছে। গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে এই বিষয়ে সচেতন করতে তাঁরা মাঠে নেমেছেন।

নেতারা আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন করা জরুরি। এই লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও জেলা বিএনপির পক্ষ থেকে এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!