ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাগুরায় ৫ গ্রামের বিরোধের অবসান, জেলা পুলিশের সম্প্রীতি সভা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

জুন ২, ২০২৬, ১১:৪৫ পিএম

মাগুরায় ৫ গ্রামের বিরোধের অবসান, জেলা পুলিশের সম্প্রীতি সভা

দীর্ঘদিনের বিরোধ, ভুল বোঝাবুঝি ও সামাজিক দূরত্বের অবসান ঘটিয়ে মাগুরার পাঁচ গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মাগুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী সম্প্রীতি সভায় বিবদমান পক্ষগুলো দ্বন্দ্ব ভুলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের অঙ্গীকার করেছে। মঙ্গলবার মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলার আলমখালী, হাজরাপুর, ইসাখাদা, বাঁশতল ও রাজারামপুর গ্রামের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে চলমান বিরোধ নিরসন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তাঁর আন্তরিকতা, ধৈর্য ও দূরদর্শী নেতৃত্বে বিবদমান পক্ষগুলোর বক্তব্য শুনে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা হয়।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের মধ্যে মো. আলী আজম, তৈয়ব আসাদ, আশরাফুজ্জামান রনি, মিনহাজ উদ্দিন, শাহাবুদ্দিন আহমেদসহ অন্তত পঁচিশ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনার একপর্যায়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, কমা (,) “সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো বিরোধ কখনোই সংঘাতের মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছায় না। আলোচনা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।” জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর উপস্থিত সব পক্ষ শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাত বা উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে। পরে একজন আলেমের উপস্থিতিতে সবাই একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে এবং হাতে হাত রেখে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার শপথ গ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্থানীয়দের মতে, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক বিরোধ নিরসনে মাগুরা জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

জেএইচআর

Link copied!