ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

কক্সবাজারে ছেলের গুলিতে বৃদ্ধ বাবার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৮:৩৫ পিএম

কক্সবাজারে ছেলের গুলিতে বৃদ্ধ বাবার মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহাম্মদ আয়াছ (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আয়াছ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আয়াছ ও তার বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের পিতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন আয়াছ।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, পুত্রের গুলিতে পিতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম জি

Link copied!