ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৯:০৪ পিএম

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।

আহত লোকমান হোসেন (৪৫) একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের গুলিতে আহত হলে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতকারী লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, লোকমানের হাত ও পায়ে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। পুলিশ ও গোয়েন্দারা ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, এটি পূর্বপরিকল্পিত ছিনতাই হতে পারে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।

এম জি

Link copied!