ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০২:০৬ পিএম

সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত আরও ১০ জন যাত্রী। 

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে যাত্রীবাহী ওই লোকাল বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মুহূর্তের মধ্যেই বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। বাসটি পানিতে তলিয়ে গেলে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ব্যাপক উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, “যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছি।”

তিনি আরও জানান, উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএন

Link copied!