ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০২:৫৯ পিএম

ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুরের ডাসারে অপসাংবাদিকতা ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ডাসার উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে ডাসার এলাকায় সাংবাদিকতার আড়ালে একশ্রেণির কথিত অপসাংবাদিক ও হলুদ সাংবাদিক গড়ে উঠেছে। তারা নিজেদের পেশাগত পরিচয়ের অপব্যবহার করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে হয়রানি করেছে।

বক্তারা আরও বলেন, এসব কথিত সাংবাদিকরা মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করত। পাশাপাশি তারা মাদক কারবারিদের সহায়তা ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিল।

তারা বলেন, সাংবাদিকতা একটি পবিত্র পেশা হলেও কিছু ভুঁইফোড় ও কথিত হলুদ সাংবাদিকের কারণে এ পেশার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রকৃত সাংবাদিকরাও বিব্রত হচ্ছেন।

সমাবেশ থেকে এসব চাঁদাবাজ ও কথিত হলুদ সাংবাদিকদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপসাংবাদিকতার বিরুদ্ধে নানা স্লোগান দেয়। স্থানীয়রা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এম জি

Link copied!