ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ৮, ২০২৬, ০৪:২৭ পিএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

দাবির সঙ্গে একমত পোষণ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরাও।

সোমবার দুপুরের পরে মিড লেভেলের চিকিৎসকরা এ ঘোষণা দেন। এর আগে ৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ ও বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনা, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নসহ ৬ দফা দাবি জানান তারা।

এ দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

এএন

Link copied!