ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৫:৩২ পিএম

ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন

দিনাজপুরে ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের আয়োজনে কারিতাস মিলনায়তনের প্রবীণ হলরুমে এসডিডিবি প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান।

স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রকল্প অফিসার বিনয় কুজুর। প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা করেন প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট বিশাল গাঙ্গুলি।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আবু শাহ নেওয়াজ, সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা, উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফ আলী এবং প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার নির্বাহী পরিচালক বিলকিস আরা ফয়েজসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা নয়, বাস্তবায়ন করতে হবে। প্রবীণ জনগোষ্ঠীকে বোঝা না ভেবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা প্রদান করছে এবং বর্তমানে দেশে ৩১টি কর্মসূচি চালু রয়েছে। ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে নিরপেক্ষতা বজায় রাখতে সরকার সচেতনভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে রবি মার্ডী বলেন, ওয়ান-স্টপ সলিউশন সেন্টার এমন একটি সেবা কেন্দ্র, যেখানে একজন ব্যক্তি এক জায়গা থেকেই প্রয়োজনীয় বিভিন্ন সেবা, তথ্য ও সহায়তা সহজে ও দ্রুত পেতে পারেন। সহজভাবে বলতে গেলে, “এক দরজায় সব সেবা”- এটাই ওয়ান-স্টপ সলিউশন সেন্টার।

অনুষ্ঠানে প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এএন

Link copied!