ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি একদিনেও

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৫:২৭ পিএম

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি একদিনেও

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইশা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইশা। একপর্যায়ে সে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে পানির স্রোতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তারা স্থানীয় লোকজনকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়রা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালান।

পরে চিলমারী ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় অনুসন্ধান চালালেও রাইশার কোনো সন্ধান পায়নি।

রাইশার সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের একজন ফারহানা খাতুন জানায়, রাইশা ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়েছিল সে। কিন্তু পানির নিচে চলে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন বলেন, “রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করেছে, তবে এখন পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।”

এদিকে রাইশা মনির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও দ্রুত তাকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তৎপরতা কামনা করেছেন।

এএন

Link copied!