ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জুন ৮, ২০২৬, ০৫:৫৩ পিএম

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, গ্রেফতার ও দমননীতি চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তারা অবিলম্বে খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও গ্রেফতারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।

এএন

Link copied!