ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৪:০৫ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) আয়োজিত ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্যক্তিগতভাবে তিনি তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা ও স্যালুট জানানো হয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিরক্ষীদের কল্যাণে সবসময় সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কাজ অব্যাহত থাকবে।

শামা ওবায়েদ ইসলাম আশ্বাস দিয়ে বলেন, শান্তিরক্ষীরা বা সংশ্লিষ্টরা যেকোনো প্রয়োজনে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এম জি
 

Link copied!