ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:০৯ পিএম

বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন মীর সীমান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত।

সোমবার তিনি বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। এতে তিনি ব্যক্তিগতভাবে ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেন।

পদত্যাগপত্রে সীমান্ত বলেন, রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর পড়ায় বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সময় দিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

তিনি আরও জানান, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগ গ্রহণের অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনের আগেই তিনি দায়িত্ব না নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন।

এম জি

Link copied!