ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

স্মার্টকার্ড প্রকল্প শেষ নভেম্বরে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৮:০৩ পিএম

স্মার্টকার্ড প্রকল্প শেষ নভেম্বরে

চলতি বছরের নভেম্বরে শেষ হচ্ছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড প্রকল্প। এরপর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ জুন) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, স্মার্টকার্ড বা আইডিইএ প্রকল্প নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এরপর কী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্মার্টকার্ডে থাকা চিপ ব্যবহার না হওয়া এবং প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, চিপসে ডেটা আছে, কিন্তু চিপ রিডার নেই। এটা অস্বীকার করার কিছু নেই।

তিনি আরও বলেন, চিপে সাধারণ কিছু তথ্য সংরক্ষিত আছে-নাম, ছবি, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, রক্তের গ্রুপ ও ধর্মসহ মৌলিক তথ্য। এসব তথ্য পরিবর্তনযোগ্য নয়, যদি না সংশোধন করা হয়।

ইসি সচিব জানান, স্মার্টকার্ডের ডাটা বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে।

উল্লেখ্য, আইডিইএ প্রকল্পটি ২০১১ সালে বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হয়। পরবর্তীতে এটি রাজস্ব খাতে আইডিইএ-২ প্রকল্প হিসেবে ২০২০ সালে পুনর্গঠন করা হয়। তবে এখনো প্রায় ৯ কোটি নাগরিকের কাছে স্মার্টকার্ড পৌঁছানো সম্ভব হয়নি। একই সঙ্গে পরিকল্পিত বহু সেবা বাস্তবায়নেও অগ্রগতি হয়নি।

এম জি

Link copied!