ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের আমানত ফেরত ও চেয়ারম্যান অপসারণের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৭:৫২ পিএম

ইসলামী ব্যাংকের আমানত ফেরত ও চেয়ারম্যান অপসারণের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ ফেরত, ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমান চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় চর জব্বর থানার মোড়ে ইসলামী ব্যাংকের সামনে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সুবর্ণচর”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ব্যাংকের বিভিন্ন গ্রাহক অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হলেও এখন আবারও ব্যাংকটি একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাই ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, গ্রাহকদের আমানতের অর্থ দ্রুত ফেরত দিতে হবে এবং ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অক্ষুণ্ন রাখতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে গ্রাহকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

এম জি
 

Link copied!