ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

আড়াইহাজারে হত্যা মামলার সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৭:১৭ পিএম

আড়াইহাজারে হত্যা মামলার সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে ওসমান হত্যা মামলার সন্দেহভাজন আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। পরে সোমবার (৮ জুন) তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পারভেজ (৩০)। তিনি উপজেলার সদর পৌরসভার পাঁচগাঁও দেওয়ানপাড়ার সিরাজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমানগণি হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

অন্যদিকে মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন-ফাউসা এলাকার ইমরানের ছেলে কাউসার (২৫), রসুলপুর এলাকার এনায়েতুল্লার ছেলে তামিম (২৫), একই এলাকার ফারুকের ছেলে জামান (৩২) এবং ভোলা সদর উপজেলার চাচড়া এলাকার রফিক ফরাজীর ছেলে হান্নান ফরাজী (৪০)।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, নিয়মিত অভিযান ও বিশেষ অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এম জি

Link copied!