ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
শায়েখে চরমোনাই

ইসলামের পক্ষে কেউ না থাকলেও আমরা একাই পথ চলবো

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৫:০৬ পিএম

ইসলামের পক্ষে কেউ না থাকলেও আমরা একাই পথ চলবো

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ মুজাহিদ কমিটি দক্ষিণ ভাগ ও আলহেরা যুবকল্যাণ পরিষদ কাশেমনগরের উদ্যোগে কাশেমনগর আদর্শ গ্রাম ক্লাব মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বুধবার (১০ জুন) রাতে কাসেম নগর দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের তিন মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে বক্তব্য দেন শায়েখে চরমোনাই। তিনি বলেন, ইসলামের পক্ষে যারা আসবে আমরা তাদের পক্ষে থাকবো। আর ইসলামের পক্ষে যদি কেউ না আসে আমরা একাই পথ চলবো।

তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গ্যাসের দাম বারবার বৃদ্ধি পেয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও লাগামহীনভাবে বাড়ছে।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের কেন্দ্রীয় সহকারী ইমাম কাম-অডিটর হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।

মাহফিলে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে শায়েখে চরমোনাই কাশেমনগর যুব আন্দোলনের কার্যালয় উদ্বোধন করেন।

এম জি

Link copied!