ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৫:২৫ পিএম

মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙনরোধ এবং চরাঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীতীরে চার দফা দাবিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ভাঙনকবলিত নদীতীরে অবস্থান নেন ছাত্রছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীর বিচ্ছিন্ন দক্ষিণ অংশের চরাঞ্চলে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। নদী পারাপারের দুর্ভোগের পাশাপাশি ভাঙনের কারণে ভিটে-মাটি ও কৃষিজমি হারাচ্ছেন স্থানীয়রা। এছাড়া উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে অতিরিক্ত ব্যয়সহ নানা সংকটে পড়ছেন তারা। সব মিলিয়ে দৈনন্দিন জীবনযাত্রা চরম দুর্ভোগে রয়েছে।

দুর্ভোগ লাঘবে দীঘিরপাড় এলাকায় একটি সেতু নির্মাণ এবং ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে জেলা বিএনপির সদস্য শামীম মোল্লা বলেন, “দীর্ঘদিন ধরে চরের উন্নয়নে একটি সেতু আমাদের দাবি। এটি জনসাধারণের সবার দাবি। আমরা চাই দ্রুত সেতু ও নদী শাসন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এতে লাখো মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং কৃষিপণ্য বাজারজাতকরণে ব্যয় কমবে।”

স্কুল শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “নদী পারাপার হয়ে স্কুলে যেতে অনেকে ভয় পায়। ঝড়বৃষ্টিতে ট্রলার বন্ধ থাকে। এতে অনেকে পড়ালেখা বন্ধ করে দেয়। আমাদের পড়াশোনা ও যাতায়াত ঠিক রাখতে হলে একটি সেতু প্রয়োজন।”

মানববন্ধনে অংশ নেওয়া আলী আক্কাস বলেন, “কিছুদিন আগে এক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার আগেই রাস্তায় সন্তান প্রসব করতে হয়, সেখানে শিশুটি মারা যায়। আমরা চাই না আর এমন ঘটনা ঘটুক।”

উল্লেখ্য, পদ্মা শাখা নদীর দক্ষিণ অংশে দিঘীরপাড় ইউনিয়নসহ মুন্সিগঞ্জের হাসাইল, শিলই, বাংলাবাজার এবং শরীয়তপুরের বিভিন্ন চরাঞ্চলে হাজারো মানুষের বসবাস রয়েছে। এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সেতু ও ভাঙনরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

এম জি

Link copied!