ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১১, ২০২৬, ০৪:৫১ পিএম

টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে এবার জিম্বাবুয়ে সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।

অন্যদিকে, এই সিরিজে বিশ্রামে থাকছেন মেহেদী মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

বিসিবি জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী মিরাজও এই সিরিজে থাকছেন না। স্পিন আক্রমণে তার জায়গায় দায়িত্ব পালন করবেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও রবিউল হক।

এম জি

Link copied!