ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাগুরার শালিখায় কৃষকের গোয়ালঘর থেকে ২ গরু চুরি

মিরাজ আহমেদ, মাগুরা 

মিরাজ আহমেদ, মাগুরা 

জুন ১১, ২০২৬, ০৬:৩০ পিএম

মাগুরার শালিখায় কৃষকের গোয়ালঘর থেকে ২ গরু চুরি

মাগুরার শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বকনা গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দেলুয়াবাড়ী গ্রামের কৃষক আব্দুল খালেক (৫৫) বুধবার রাতের খাবার শেষে নিজের গোয়ালঘরে গরু দুটিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার গরু দুটি নেই।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১২টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র গোয়ালঘরে প্রবেশ করে গরু দুটি চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া গরুর মধ্যে একটি সাদা রঙের গাভীর আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং একটি লাল রঙের বকনা গরুর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে ভুক্তভোগী জানিয়েছেন।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নেয় এবং বিষয়টি তদন্ত শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শালিখা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং চুরি হওয়া গরু উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এম জি
 

Link copied!