ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

খুলনায় সিটি মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:৫০ এএম

খুলনায় সিটি মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

খুলনার ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার পর হাসপাতালের পাশের একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে ধোঁয়া সিটি মেডিকেলের মূল ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালটির মূল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনের ভেতরে থাকা রোগীদের নিরাপদে বের করে আশপাশের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য আটকে পড়া ব্যক্তিদেরও সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

খুলনা জেলা ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক মাসুদ সরদার জানান, তিনি নিজে মূল ভবনে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, সিটি মেডিকেলের মূল ভবনের ভেতরে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ঘটনাটির বিস্তারিত তথ্য জানানো হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম চলছিল।

এম জি

Link copied!