ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ১১, ২০২৬, ০৮:৩৫ পিএম

শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা

সংঘাত, সহিংসতা ও ভাঙচুরমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল-২০২৬। খেলায় শ্রীপুর উপজেলাবাসী দলকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছে মাগুরা জেলা পুলিশ একাদশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার ৭নং সব্দালপুর ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ছিল।

“ক্রীড়ায় আনে সম্প্রীতি, ক্রীড়ায় আনে বল, চল সবাই খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ম্যাচে অংশ নেয় মাগুরা জেলা পুলিশ একাদশ ও শ্রীপুর উপজেলাবাসী একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জেলা পুলিশের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও শৃঙ্খলাপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করে একমাত্র গোলটি আদায় করে নেয় এবং ১-০ গোলের জয় নিশ্চিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের চর্চার অন্যতম ক্ষেত্র। যুবসমাজকে মাদক, অপরাধ ও সহিংসতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী মাগুরা জেলা পুলিশ একাদশের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। উপস্থিত অতিথিরা ক্রীড়ার মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংঘাত ও সহিংসতামুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

এম জি

Link copied!